বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা দেড়টায় সেতু ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন।
সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন এবং অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন প্রস্তাবনার ওপর মতামত প্রদান করেন। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ সভার সূচনায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আলোচ্যসূচি ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে যমুনা সেতু সাইটে সোলার প্যানেল স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত হবে এবং এ বিষয়ে মাস্টারপ্ল্যান করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বোর্ডের গৃহীত সব সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
অনলাইন ডেক্স 
























