বাংলাদেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সোমবার (২৭ জুলাই) রাত ও মঙ্গলবার (২৮ জুলাই) পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ভিসি ও প্রোভিসিরা চার বছর দায়িত্ব পালন করবেন।
নতুন ভিসিদের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত সায়েম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. জাকির হুসাইন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন।
এছাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. এমতাজ হোসেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এম শফিউর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নিয়োগপ্রাপ্ত অন্যান্য প্রোভিসিদের মধ্যে রয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক সালমা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তারিকুল ইসলাম (নওগাঁ বিশ্ববিদ্যালয়), এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন (হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়)।
অনলাইন ডেক্স 






















