বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, দেশে ফিরতে না পারার পেছনে 'ভয়' একটি কারণ হতে পারে। তিনি মনে করেন, নিজের দেশে ফেরাটা স্মরণীয় হয়ে থাকবে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি বর্তমানে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং নেপালের পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। তবে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি তিনি।
সাকিব ২০২৪ সালের জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফেরার উদ্দেশ্যে তিনি একবার দুবাই পর্যন্ত এসেছিলেন, কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হন।
দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, তবে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তিনি জানান, 'তাড়াতাড়ি হলে পরের মাসও হতে পারে, ডিসেম্বরে হতে পারে!'
জাতীয় দলের হয়ে দুই বছরের বেশি সময় ধরে মাঠে দেখা যায়নি সাকিবকে। তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও রয়েছে তার। তিনি বলেন, 'বাংলাদেশ দলে আমার দরকার আছে কি না, তা নির্বাচক ও অধিনায়কের সিদ্ধান্ত।'
অনলাইন ডেক্স 























