ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকা বিউটি রানী সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

শিক্ষিকা বিউটি রানী দেশের সব শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার থেকে সুরক্ষায় শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বিউটি রানী বলেন, 'আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

তিনি আরও বলেন, 'আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।'

শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে বিউটি রানী বলেন, 'আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই—দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন।'

এর আগে, গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিউটি রানী পাল। ভিডিওটি ২৩ জুলাই প্রকাশিত হয়, যেখানে তাকে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগ

শিক্ষিকা বিউটি রানী সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন

আপলোড সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬