ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের বর্ষা উৎসব অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

নরসিংদীর ‘সুবর্ণ গ্রাম’ রিসোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) দিনব্যাপী ‘বর্ষা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রায় ২৫০ জন অ্যালামনাই ও অতিথি উৎসবস্থলের উদ্দেশে রওনা দেন।

রিসোর্টে পৌঁছানোর পর সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আঙিনা মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উৎসবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে পুরোনো স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।

ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী উৎসবে অংশগ্রহণকারী অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। উৎসবটি ঘিরে অ্যালামনাইদের মধ্যে মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের বর্ষা উৎসব অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬