ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা আনিস আহমেদ। তার এই নিয়োগ গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে।

আনিস আহমেদ এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল ব্যাংকিং সেবার নতুন যুগে প্রবেশ করেছে। তিনি পরিচালনা পর্ষদের নারী নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও। তার নেতৃত্বে এই গ্রুপ ২৬টি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগে সহায়তা প্রদান করে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ

আপলোড সময় : ১০:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬