ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ পুরুষ ভলিবল দল ইসলামাবাদে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আজ পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সরাসরি তিন সেটে জয় নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। ফলে আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

ফাইনালে ওঠার পথে বাংলাদেশ পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। লিগ পর্বে স্বাগতিক পাকিস্তানের কাছে একমাত্র হার ছাড়া উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছে দলটি। এই সাফল্যের ফলে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানও উন্নত হয়েছে।

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) নিয়মিত র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করতে না পারায় বাংলাদেশ দীর্ঘ সময় র‌্যাঙ্কিংয়ের বাইরে ছিল। সর্বশেষ ২০২৩ সালে ছেলেদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল দলটি, যেখানে তাদের র‌্যাঙ্কিং ছিল ১৪৮তম। কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের পর বাংলাদেশ বর্তমানে ৭৫ নম্বরে উঠে এসেছে।

বাংলাদেশ ২০১৬ সালে কাভা চ্যাম্পিয়নশিপে একবার শিরোপা জিতেছিল। ওই আসরে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষ দল। তবে সে সময় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল অংশ নেয়নি। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগ

বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত

আপলোড সময় : ১০:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬