ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের নিন্দা জানালো বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সব নৌপথে জাতিসংঘের সমুদ্র আইন সনদ (ইউএনসিএলওএস) এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও আইনসম্মত নৌ চলাচলের পক্ষে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সব নাবিক, জাহাজ ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলা, সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বিগ্ন। একই সঙ্গে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংঘাতের টেকসই সমাধান সম্ভব, এ দীর্ঘদিনের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের নিন্দা জানালো বাংলাদেশ

আপলোড সময় : ০৯:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬