ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা কলেজে শিক্ষকতা করায় জামায়াত নেতার সদস্যপদ স্থগিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করেছে দল। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সাংগঠনিক নীতির আওতায় এই সিদ্ধান্ত জানানো হয়।

ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিত রাখার নীতি অনুসরণ করা হচ্ছে।

গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত। চলতি বছর তিনি ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন।

নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘আমির পদে পরিবর্তন হয়েছে। এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। এটি সংবাদপত্রে প্রকাশের কোনো বিষয় নয়।’

একই নীতির আওতায় এর আগে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

মহিলা কলেজে শিক্ষকতা করায় জামায়াত নেতার সদস্যপদ স্থগিত

আপলোড সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬