ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আহ্বান জামায়াতের, পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় এমপি পদ ছাড়ার আহ্বান জানিয়েছে। তিনি পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের সদস্য নন, ফলে তিনি জামায়াতের এমপি হিসেবেও বিবেচিত নন।

সম্প্রতি গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জামায়াত এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে এবং তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুলের এমপি পদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গাজী নজরুল এখনও পর্যন্ত দলের কাছে কোনো সিদ্ধান্ত জানাননি।

গাজী নজরুল ইসলামের একটি ভিডিওতে ১৮ বছর বয়সী এক তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করতে দেখা যায়। যদিও বিয়ের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ কাজী বদরুল আলম জানিয়েছেন, বিয়ের নিবন্ধন ১৯ জুলাই সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পেলেটে আহত ইরশাদের অনুশোচনা নেই, ফেরার ঘোষণা

গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আহ্বান জামায়াতের, পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ

আপলোড সময় : ১১:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬