ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে লাল কার্ডের হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (২২ জুলাই) কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে কৃষি কার্ড, ধর্ম কার্ড ও প্রবাসী কার্ড চালু করেছেন। তিনি বিএনপির জন্য সন্ত্রাসী কার্ড, ছাত্রদলের জন্য চাঁদাবাজি কার্ড এবং যুবদলের জন্য দখলবাজি কার্ড তৈরির ঘোষণা দেন। এছাড়া, তারেক রহমানের জন্য একটি সম্মিলিত লাল কার্ড দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন না করার সমালোচনা করে পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের পর জনগণের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘যাদের শেখ হাসিনা গুনে নাই, সেই জনগণ শেখ হাসিনার গদিতে আগুন লাগায় দিয়েছিল।’

পাটওয়ারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাপের পথ থেকে সরে যান, আপনার মায়ের পথ থেকে সরে যান। বাংলাদেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘লজ্জা শরম চইলা গেলে মানুষ আর কোনও কাজ করতে দ্বিধা করে না।’

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপিসহ কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আহ্বান জামায়াতের, পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ

বিএনপির বিরুদ্ধে লাল কার্ডের হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬