ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজের জন্য বেসরকারি তিনটি প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৪৪ Time View

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা এবং সর্বোচ্চ খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যাকেজগুলো ঘোষণা করা হয়। প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা, প্যাকেজ-২ (সাধারণ)-এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, ঘোষিত তিনটি প্যাকেজের বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করা সম্ভব হবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান বাড়াতে সরকারের উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

২০২৭ সালের হজের জন্য বেসরকারি তিনটি প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

আপলোড সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬