ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এ তথ্য জানিয়েছে। এ সময় এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

এএসডিএমএ-র রিপোর্ট অনুযায়ী, ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট, গোলাঘাটসহ ১৬টি জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি বছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

শিবসাগর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাট জেলা পরবর্তীতে রয়েছে।

বন্যার ফলে ৮৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি নষ্ট হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা সহ একাধিক সংস্থা কাজ করছে।

বন্যার কারণে রেললাইন ডুবে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি

আপলোড সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬