একজন মুসলিমের দৈনন্দিন জীবনকে ইবাদতে পরিণত করতে কিছু ছোট আমল গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন কিছু দোয়া, যা সাধারণ কাজগুলোকে পুণ্যময় করে তোলে। এসব দোয়া আল্লাহর রহমত লাভের পাশাপাশি মুমিনের ওপর আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ করে।
প্রথম দোয়া হলো: سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ। এর অর্থ হলো, "তিনি পূতপবিত্র, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন।" যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
দ্বিতীয় দোয়া: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ। এর অর্থ, "হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।" মসজিদে প্রবেশের সময় মহানবী এই দোয়া পড়তেন।
তৃতীয় দোয়া: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ। এর অর্থ, "হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।" মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া হয়।
চতুর্থ দোয়া: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ। এর অর্থ, "হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশ ও প্রস্থানের কল্যাণ প্রার্থনা করছি।" এটি প্রবেশ ও প্রস্থানকালে পড়া হয়।
পঞ্চম দোয়া: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ। এর অর্থ, "আল্লাহর নামে বের হলাম।" ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা প্রকাশ করা হয়।
অনলাইন ডেক্স 
























