ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে জাসদ কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় হামলাকারীরা জাসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, হামলায় বিএনপির কিছু নেতাকর্মী নেতৃত্ব দিয়েছেন, তবে তিনি তাৎক্ষণিকভাবে কারও নাম উল্লেখ করেননি। তিনি জানান, হামলার সময় কার্যালয়ের ভেতরে তাদের প্রতিনিধি সম্মেলন চলছিল।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় যুবদলের নেতাকর্মীরা দাবি করেছেন যে, জাসদ কার্যালয়ের ভেতর থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। অন্যদিকে, জাসদ দাবি করেছে যে, হামলা ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা নিচে কলাপসিবল গেট আটকে রেখেছে, ফলে প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন কক্ষে আটকে পড়েছেন।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাগাল্যান্ডে বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু

গুলিস্তানে জাসদ কার্যালয়ে হামলার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

আপলোড সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬