সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে শুরু হয়ে কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।
এসআরএফের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে র্যালিটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
র্যালিতে সংগঠনের সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানা, এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এসআরএফ পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রকাশের লক্ষ্যে কাজ করে আসছে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনলাইন ডেক্স 

























