ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবর থেকে, শেষ ডিসেম্বরে: রোসাটম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’ এক বিবৃতিতে এ তথ্য জানায়। তারা জানায়, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই ইউনিটের জন্য প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।

রোসাটমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রূপপুর প্রকল্পের দ্বিপক্ষীয় চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশেষ কয়েকটি চালানের মাধ্যমে আকাশপথে এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে।

২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। ওই সময় বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়েছিল।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

রূপপুরে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবর থেকে, শেষ ডিসেম্বরে: রোসাটম

আপলোড সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬