ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে মিজানের ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১২ Time View

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবারও উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দুপুর ১২টার দিকে ফুটপাতে রান্নার প্রস্তুতি চলাকালীন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

ডিএনসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এই কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী উপস্থিত ছিলেন। অভিযানে আগারগাঁও থেকে শুরু করে শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, মিজানের দোকান উচ্ছেদের পর সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করা হয়নি। তবে ফুটপাতে উন্মুক্ত চুলা বসিয়ে রান্নাবান্না চলছিল এবং পুরোনো আসবাবপত্র জড়ো করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে খাবার ও তৈজসপত্র সরিয়ে নেওয়ার পর ফুটপাত পরিষ্কার করা হয়।

অভিযানের বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে, ১৬ আগস্ট প্রথম দফায় মিজানের দোকানসহ সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ১০ আগস্ট মিজানকে গ্রেপ্তার করা হয়েছিল সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও ফুটপাতে দোকান চালু করার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

আগারগাঁওয়ে মিজানের ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি

আপলোড সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬