ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের স্পিকার: নিরাপত্তা বিঘ্নিত হলে তেল রফতানি বন্ধ হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যদি ইরানের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং দেশটি নিজের অপরিশোধিত তেল রফতানি করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না।

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’কে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর উচিত স্পষ্টভাবে জানা যে, ইরান তেল বিক্রি করতে না পারলে অন্য দেশগুলোও তা করতে পারবে না।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন এবং বলেন, ট্রাম্পের দাবিগুলো পুরোনো মার্কিন বক্তব্যের পুনরাবৃত্তি। গালিবাফ উল্লেখ করেন, মার্কিন জ্বালানি অবকাঠামো এবং সম্পদের ওপর ইরানি বাহিনীর নজর রয়েছে।

হরমুজ প্রণালি উন্মুক্ত করার ইরানের প্রস্তাব ট্রাম্প নাকচ করে দেওয়ার পর নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। গালিবাফ জানান, ইরান কোনো ধরনের অবরোধের মুখে নতি স্বীকার করবে না এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ইরানের স্পিকার: নিরাপত্তা বিঘ্নিত হলে তেল রফতানি বন্ধ হবে

আপলোড সময় : ০৫:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬