ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩০ Time View

যশোরের শার্শায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. জমাত আলীর ছেলে উষা (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাহিদ ও উষা নিহত হন। অপর আরোহী রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। শার্শা থানার ওসি শামীমুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং ঘাতক ট্রাক্টর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে থানার ভেতরে এনসিপি নেতার হুমকি, হামলার অভিযোগ

যশোরের শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

আপলোড সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬