কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে। এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে এসব ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। তারা সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন।
অনলাইন ডেক্স 






















