ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের শিরোপার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন মুখোমুখি হচ্ছে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
ফুটবলপ্রেমীরা সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে খেলা দেখতে পারবেন। এছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ রয়েছে।
বিশ্বকাপের ম্যাচগুলো বিভিন্ন অ্যাপ থেকেও উপভোগ করা যাবে। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে এই ম্যাচগুলো।
অনলাইন ডেক্স 























