ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রতিনিধিত্ব না করে ব্যবসায়ীদের কথা বলেন যারা: হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। তারা বিকল্প খুঁজে নিয়েছিল এবং রাজপথের প্রতিটি প্রান্তে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগান উঠেছিল।

রোববার বিকেল ৫টায় উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার অপেক্ষা না করে ১৭ বছরের ফ্যাসিবাদকে দূর করতে হবে এবং দেশের স্বার্থে সংস্কারের প্রশ্নে সবাইকে দায়িত্ব নিতে হবে।

রাজাপুরবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি নির্বাচনের আগে জনগণের প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি দাবি করেন, যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে, তারা জনগণের নয়।

তিনি আরো বলেন, গত পাঁচ মাসে সংসদে এনসিপির প্রতিনিধিরা মিডিয়া মাফিয়া, ভোট চুরি ও ব্যাংক ডাকাতির বিরুদ্ধে কথা বলছেন। জনগণের ভোটে নির্বাচিত নেতা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, কিন্তু টাকা দিয়ে নির্বাচিত ব্যক্তি প্রকৃত সেবা করতে পারে না।

পথসভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন, যার মধ্যে যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম উল্লেখযোগ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

জনগণের প্রতিনিধিত্ব না করে ব্যবসায়ীদের কথা বলেন যারা: হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬