ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের পাসপোর্ট সূচক প্রকাশ করে, যা বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা ও ভ্রমণ স্বাধীনতার একটি নির্ভরযোগ্য মানদণ্ড। ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট ৯৬তম অবস্থানে রয়েছে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এই সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা।

ভ্রমণকারীদের সুবিধার্থে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে: ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লিস্তে।

এছাড়া বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, বুরুন্ডি, কেপ ভার্ডে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন এবং গাম্বিয়াও ভ্রমণের জন্য উন্মুক্ত।

কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু দেশগুলোও ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ প্রদান করছে। তবে ভ্রমণ পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে পরিবর্তন আসতে পারে, তাই সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের

আপলোড সময় : ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬