ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের আবেগঘন বার্তা বিশ্বকাপ ফাইনালের আগে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি পোস্ট করেছেন, যা ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

১৯ বছর বয়সী ইয়ামাল পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘For you and for the streets’। এই বার্তার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের ওই এলাকাতেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল ইয়ামালের।

শেয়ার করা ছবিতে ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব লা তোরেতার জার্সি পরে দেখা যায়। তিনি যে হেডব্যান্ড ব্যবহার করেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। পোস্টে স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন তিনি।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ইয়ামালের এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, নিজের শিকড়কে স্মরণ করেই জীবনের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে অনুপ্রেরণা খুঁজছেন ইয়ামাল।

এদিকে, এবারের বিশ্বকাপে ইয়ামালের শুরুটা প্রত্যাশামতো হয়নি। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তবে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন। এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন এবং দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ইয়ামালের আবেগঘন বার্তা বিশ্বকাপ ফাইনালের আগে

আপলোড সময় : ১১:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬