ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিশ্বকাপ জয় নিয়ে খুশি হবেন পিকে, তবে চান স্পেনের জয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনকে সমর্থন জানাচ্ছেন জেরার্ড পিকে। তবে আর্জেন্টিনা শিরোপা জিতলেও তার আফসোস থাকবে না। বরং লিওনেল মেসির হাতে আরেকটি বিশ্বকাপ ওঠায় তিনি খুশি হবেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, তিনি চান স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতুক। অবসর নেওয়ার পর ফুটবলকে ভিন্নভাবে দেখছেন তিনি এবং এখন একজন দর্শক হিসেবে ভালো ফুটবল উপভোগ করেন।

মেসির প্রশংসা করে পিকে বলেন, ৩৯ বছর বয়সেও মেসি বিশ্বকাপে অসাধারণ খেলছেন। তার অসামান্য ফুটবল বুদ্ধিমত্তার কারণে তিনি প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম হন।

পিকে বলেন, “মেসিকে একজন, দুজন বা তিনজন খেলোয়াড় দিয়েও থামানো কঠিন। তিনি সবসময় কোনো না কোনো সমাধান বের করে ফেলেন।” স্পেনের খেলার ধরন নিয়ে পিকের পরামর্শ, বলের দখল ধরে রেখে নির্ভীকভাবে প্রেসিং করতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।

মেসির ব্যালন ডি’অর প্রসঙ্গেও মন্তব্য করেন পিকে। তার মতে, মেসি বিশ্বকাপ জিতলে পুরস্কারটির দাবিদার হবেন, তবে নির্বাচনের মানদণ্ড প্রতি বছর বদলে যায় বলে বিতর্ক থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

মেসির বিশ্বকাপ জয় নিয়ে খুশি হবেন পিকে, তবে চান স্পেনের জয়

আপলোড সময় : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬