ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

নারী মরদেহের ময়নাতদন্তের জন্য দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ইসলামসহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারী মরদেহে পুরুষের স্পর্শ বা উপস্থিতি অনেক পরিবারের জন্য সংবেদনশীল বিষয়।

এতে আরও বলা হয়, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে নারীর মৃত্যু হলে তার পরিবার শোকাহত থাকে। এ অবস্থায় নারী ডোমের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবার কিছুটা মানসিক স্বস্তি পেতে পারে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নারী ডোম নিয়োগ ধর্মীয় সংবেদনশীলতা ও বৈষম্য দূর করতে সহায়ক হবে। আধুনিক সমাজের নারী রোগীদের বা মৃতদেহের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬