ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম আজমের কেয়ারটেকার সরকার ফর্মুলায় সুষ্ঠু নির্বাচন হয়েছিল: ইজ্জত উল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের দেওয়া কেয়ারটেকার সরকারব্যবস্থার ফর্মুলায় দেশে কয়েকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, গোলাম আজমের ফর্মুলায় ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা মোটামুটিভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তিনি বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে অভিযোগ তুলে বলেন, ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে শাসন করা হয়েছে এবং স্বাধীনতার পরও একটি স্থায়ী নির্বাচনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দেশের অর্থ পাচার ও দুর্নীতির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের একটি অংশ অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করছে। তিনি তরুণ প্রজন্মকে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয় এবং তাদের জন্য ছবি তোলার ব্যবস্থা রাখা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোল উদযাপনে বিতর্ক, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

গোলাম আজমের কেয়ারটেকার সরকার ফর্মুলায় সুষ্ঠু নির্বাচন হয়েছিল: ইজ্জত উল্লাহ

আপলোড সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬