ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগে অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১০ জুলাই) সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়েবপোর্টালে আপলোড করার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। ৯ জুলাই ২০২৬ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল।

অফিস আদেশে জানানো হয়েছে, ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল চূড়ান্ত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব ছিল মো. মেহতাব কায়েসের। তাকে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে আপলোড না করার নির্দেশনা দেওয়া হলেও ৯ জুলাই সকালে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়।

ফলাফল আপলোডের ফলে সাধারণ ব্যবহারকারীরা তা ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা বিভ্রান্তির সৃষ্টি করে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬