বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি। তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই কথা বলেন।
রনি বলেন, জামায়াতের প্রতি জনগণের বিশ্বাস নেই। তিনি উল্লেখ করেন, সংসদে জামায়াত সততার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাদের সহযোগী এমপির মাধ্যমে গাড়ি চাওয়ার ঘটনা এবং পৌরসভা পরিষদে ৬ লাখ টাকা বরাদ্দের বিষয়টি তাদের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির জন্য ৭১-এর ঘটনাবলিকে ব্যবহার করেছেন, ঠিক তেমনি জামায়াত ২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যবহার করছে। বিএনপিকে গাদ্দার আখ্যা দিয়ে তারা নির্বাচনের আগে সংস্কার চাওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে।
রনি দাবি করেন, জামায়াত নির্বাচনবিহীন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। তিনি বলেন, জামায়াতের অসংগতি প্রকাশ্যে আসছে এবং তাদের কার্যকলাপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।
অনলাইন ডেক্স 
























