ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, টোকিওসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২৫২ Time View

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার এবং ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে কম্পনটির কেন্দ্র ছিল। সংস্থাটি জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করেছে এবং জানিয়েছে, সুনামির কোনো ঝুঁকি নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ বছর পর রাজপথে তারেক রহমান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালির নেতৃত্ব

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, টোকিওসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন

আপলোড সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬