ভোলায় অবৈধ বালু উত্তোলন: ১৫ জনের কারাদণ্ড, ড্রেজার-বাল্কহেড জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২০৩ Time View

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার, তিনটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ১৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন থানার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সৌম্য পোড়া গ্রামের দীন মোহাম্মদের ছেলে স্বপন (৪৮), ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের রফিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২২), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরডায়া গ্রামের মাহেব বেপারীর ছেলে মেহেদী হাসান (২৪), ভোলার দৌলতখান উপজেলার সাসরা গ্রামের মীর হামজা বেপারীর ছেলে আল-আমিন (২৬), ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের আব্দুল বারেক মাঝির ছেলে রাসেল (৩২), দৌলতখান উপজেলার আব্দুল বাসেদ (৫০), ভোলা সদর উপজেলার সুমন (২০) ও নোমান (১৯), চরফ্যাশন উপজেলার আনজুর হাট এলাকার জসিম হাওলাদার (৪০), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ গ্রামের কবির হোসেন (৩৫), ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের মফিজুল (৫৫), ভোলা সদর উপজেলার চর রমেশ গ্রামের ইসমাইল (৩৫) ও রিয়াদ (২০), এবং বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া গ্রামের আলমগীর (৪০) ও রাসেল (২৫)।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পেয়ে ফসলি জমি ও মানুষের বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়ে। বালুখেকোদের হাত থেকে কৃষিজমি ও জনবসতি রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ভোলায় অবৈধ বালু উত্তোলন: ১৫ জনের কারাদণ্ড, ড্রেজার-বাল্কহেড জব্দ

আপলোড সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬