ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩০৩ Time View

চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, শেষ কয়েকদিন ধরে তপনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসকরা আর চিকিৎসার সুযোগ নেই জানালে শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। রাতেই তিনি মারা যান।

জানা গেছে, শুক্রবার রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। 

টেলিভিশন নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই রেখেছেন নিজের স্বাক্ষর। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

আপলোড সময় : ১২:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬