ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ঢাকার সাভারে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া ও পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মুহিত সোবহান সিংগাসার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মর্তুজা আলী। তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের কাছে রেখেছিলেন তিনি।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভিনিসিয়ুসকে একাদশে জায়গা নিয়ে মরিনহোর সতর্কতা

সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬