বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম রেজাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এদিকে, সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাকে বাড়ি দখলের হুমকি দেন। এ বিষয়ে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অনলাইন ডেক্স 
























