ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ করে দুবৃত্তদের দ্বারা আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে পরিবহন কোম্পানির কর্মকর্তারা এখনও নিশ্চিত তথ্য দিতে পারেননি।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

আপলোড সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬