ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মাদ্রাসাশিক্ষককে ধর্ষণচেষ্টার দায়ে ৮ বছরের কারাদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর মুন্সী দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। এ সময় শিশুটি মাদ্রাসায় পড়াশোনা করছিল। অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে সাইদুর মুন্সী শিশুটিকে ডেকে নিয়ে তার বাড়িতে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনার পর শিশুটির মা মোবাইল ফোনে বিষয়টি তার স্বামীকে জানান। পরে তিনি স্থানীয় সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে পারেন। ৩০ এপ্রিল বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি

জামালপুরে মাদ্রাসাশিক্ষককে ধর্ষণচেষ্টার দায়ে ৮ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬