ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ছাত্রলীগ কর্মী তাকবির ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে আদম আলী ও তাকবির ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানিয়েছেন, দুর্গাপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, এলাকায় নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬