ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১৭ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। তবে তদন্ত সংস্থা আপাতত তাকে রিমান্ডে নিতে চায় না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যাত্রাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আমির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। তিনি জানান, এ পর্যায়ে ইকবাল সোবহান চৌধুরীর রিমান্ড চাওয়া হয়নি, বরং তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। একই সময়ে টেলিভিশনটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, একটি খবর প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

মাদরাসাছাত্র আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন, যেখানে ২৩৩ জনকে আসামি করা হয়। ইকবাল সোবহান চৌধুরী এ মামলার ৫৩ নম্বর আসামি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন

আপলোড সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬