ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির সরকারি দাম ২ হাজার ৬০ টাকা, বাজারে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৯ Time View

সরকারি দাম বাড়ানোর পর এলপিজি সিলিন্ডার বাজারে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ১২ কেজির সিলিন্ডারের জন্য সরকার নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা হলেও ভোক্তাদের গুনতে হচ্ছে আরও ৫০০ টাকা। এ পরিস্থিতিতে ভোক্তারা দিশেহারা হয়ে পড়েছেন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মাকছুদা বেগম জানান, তিনি এলপিজি সিলিন্ডার কিনতে গিয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা বেশি চাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীজুড়ে সরকারি দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ভোক্তাদের ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে। একাধিক দফায় দাম বাড়ানোর পরও খুচরায় এলপিজির দাম বেড়েই চলেছে।

সরকার ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে বাড়তি দাম নেওয়া ভোক্তাদের জন্য আরও একটি সমস্যা সৃষ্টি করেছে।

খুচরা বিক্রেতাদের দাবি, ডিলাররা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেয়, যার কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

এলপিজির সরকারি দাম ২ হাজার ৬০ টাকা, বাজারে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে

আপলোড সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬