ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক, যানচলাচল শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২১৬ Time View

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আন্দোলনের কারণে বন্ধ থাকা মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল স্টেশনও পুনরায় চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে, যেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও মিরপুর-১১ নম্বরে পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

মিরপুরে শ্রমিক আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক, যানচলাচল শুরু

আপলোড সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬