ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে আশুলিয়ার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা প্রথমে অনন্ত ও পরে হা-মীম কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

সকাল সাড়ে ৯টার দিকে নিউ এইজ কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি শেষে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানাগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

আপলোড সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬