ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার, বোরকা পরা ব্যক্তির সন্ধানে পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসা. ডালিয়া আক্তারের (৪৬) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে বাস্তা ইউনিয়নের রসুলপুর মার্কেটসংলগ্ন একটি ফ্ল্যাট থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ডালিয়া আক্তার বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন এবং তিনি বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও বাস্তা ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ডালিয়া আক্তারের বাসায় কাজ করতে আসা এক নারী ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পান। দরজায় নক করার পর তিনি বোরকা পরা এক অজ্ঞাত ব্যক্তিকে দ্রুত বেরিয়ে যেতে দেখেন। পরে ফ্ল্যাটে ঢুকে ডালিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটের মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল এবং সেখানে পায়ের ছাপও দেখা গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জামিলুল হক কালবেলা বলেন, বোরকা পরা ব্যক্তির বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে এবং তাকে শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার প্রকৃত সময় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার, বোরকা পরা ব্যক্তির সন্ধানে পুলিশ

আপলোড সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬