জামায়াতকে ভোট দেওয়ার পর আফসোস করছেন অনেক ভোটার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াত ভোটের পর মানুষের পাশে নেই এবং নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনে ভুল করে জামায়াতকে ভোট দেওয়া অনেকেই এখন আফসোস করছেন। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার এবং সরকারের সাত মাসের মধ্যে বগুড়া-২ আসনসহ সারাদেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে কথা বলা হলেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেওয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে এবং পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।
এ সময় তিনি আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
অনলাইন ডেক্স 
























