ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্যের ঘটনায় আবু বকরের বাবাকে ছেড়ে দিল আদালত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের অভিযোগে আটক আবু বকর সিদ্দিকের বাবাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

আবু বকর সিদ্দিকের বাবা মো. আয়নাল হককে প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক আদালতে আবু বকর সিদ্দিককে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি উল্লেখ করেন, আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে আলামত নষ্ট করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

জানা গেছে, আবু বকর সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহৃত বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করেন। এই মন্তব্যের পর উদ্বেগ তৈরি হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে আটক করা হয়।

অভিযানের সময় আবু বকর সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মন্তব্যটি করার কথা স্বীকার করেছেন। তবে তার বাবা আয়নাল হকের বিরুদ্ধে কোনো প্রাথমিক তথ্য পাওয়া যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকা উত্তর অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার তদন্তে বিতর্কিত মন্তব্যের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্যের ঘটনায় আবু বকরের বাবাকে ছেড়ে দিল আদালত

আপলোড সময় : ১২:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬