ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর প্রথমে ছেলের এবং প্রায় পাঁচ ঘণ্টা পর বাবার মৃত্যু ঘটে।

নিহতরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শনিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল-সংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি গাড়ি বাবা-ছেলেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, বাবা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

আপলোড সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬