ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি বন্ধে নতুন আইন প্রণয়নের ঘোষণা আইজিপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে অনেকেই থানায় অভিযোগ করতে কিংবা আদালতে সাক্ষ্য দিতে সাহস পান না। নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি জানান, চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগীরা প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে চান না, যা আইনগত ব্যবস্থা নিতে জটিলতা তৈরি করে।

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়, আবার বলপ্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। তিনি জানান, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং সমাজে মাদকের বিস্তার ঘটেছে।

কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগের কথা জানিয়ে আইজিপি বলেন, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি স্বতন্ত্র শাখা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

চাঁদাবাজি বন্ধে নতুন আইন প্রণয়নের ঘোষণা আইজিপির

আপলোড সময় : ০৪:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬