রাজধানীর পল্লবীর মসজিদুল জুম’আ-এর খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষার্থীদের প্রতি শাসন, স্নেহ ও যত্নের সীমারেখা সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশেষ করে ধর্মীয় শিক্ষকদের ক্ষেত্রে নৈতিকতার মানদণ্ড আরও কঠোর হওয়া উচিত।
শুক্রবার (২৩ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ‘পিতার মতো’ কিংবা ‘বড় ভাইয়ের মতো’ পরিচয় সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না।
তিনি আরও বলেন, যারা স্নেহ ও শাসনের সীমা বোঝেন না, তাদের শিক্ষকতার নৈতিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সাইফুল্লাহ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর, যা অপরাধের বিচার বাধাগ্রস্ত করে এবং প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নষ্ট করে।
তিনি প্রশ্ন তোলেন, ‘নিজেদের অন্যায় আড়াল করব, আর অন্যের অন্যায়ে সরব হব’ এ কেমন নৈতিকতা? এবং ন্যায়বিচারের মানদণ্ড ব্যক্তি, পদ কিংবা প্রতিষ্ঠানভেদে বদলাতে পারে না বলেও মন্তব্য করেন।
অনলাইন ডেক্স 
























