ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে খেলাধুলার সামগ্রী উপহার দিলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে ১০ মিনিট সময় কাটান তিনি।

সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। তাদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।

অধ্যক্ষ আরও বলেন, এ সময় প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের অনুরোধ করা হয়েছে। এসব দাবি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে খেলাধুলার সামগ্রী উপহার দিলেন

আপলোড সময় : ১২:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬