ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ ব্যবসায়ীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জুয়েল মাদবর, সালাল মোল্যা, সোহাগ শিকদার, সামাদ ফকির এবং শাহিন বেপারি। তারা রাজশাহীর তাহেরপুরে কৃষিপণ্য কিনতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহতরা দীর্ঘদিন ধরে কাজিরহাটসহ বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও অন্যান্য কৃষিপণ্য কেনার পরিকল্পনা করেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মোট ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ জানান, দুর্ঘটনার বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী সফরের দিনে বোয়ালখালীতে ছাত্রলীগের নিষিদ্ধ মিছিল

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ ব্যবসায়ীর মৃত্যু

আপলোড সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬